মোঃ রাশেদুল ইসলাম
আমার ভিশন

উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর সদর

সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবার উন্নত, নিরাপদ, পরিবেশ ও জনবান্ধব, মানবিক এবং আত্মনির্ভর শেরপুর সদর গড়ে তোলা

শেরপুর সদর — ভিশন
আমার ভিশন

উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ শেরপুর সদর: হাফেজ মোঃ রাশেদুল ইসলামের ভিশন

হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ মনে করেন স্বাধীনতার ৫৪ বছর পরেও সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি পূরণ হয়নি, জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই অসমাপ্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। সে লক্ষ্যে তিনি কাজ করছেন শেরপুর সদরের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে, একটি নতুন দিনের স্বপ্ন দেখাতে। তিনি শেরপুর সদরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং গতিশীল মডেল নগরে পরিণত করার স্বপ্ন দেখেন। নানা ঐতিহ্যের এই এলাকাকে একটি টেক, ইন্ড্রাস্ট্রি ও বিজনেস ফোকাসড জেলা সদরে রূপান্তরিত করা তাঁর স্বপ্ন। একইসঙ্গে তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ শেরপুর সদর গড়তে চান যেখানে সবার জন্য শিক্ষা, কর্মসংস্থান, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত। সে লক্ষে আমাদের প্রাণের শেরপুর সদর নিয়ে উনার ভিশন নিম্নরুপ: